সাম্প্রতিক
হরমুজে মাইন আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ সকালের ইসবগুল: হজম ও স্বাস্থ্যর জন্য প্রাকৃতিক উপায় বসুন্ধরা গ্রুপের এবিজি স্পোর্টস সিটি: দেশ‑বিদেশে আলোড়ন সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা ইয়েমেনের বাহিনী ৭২৬ হামলা চালিয়ে হুথি যোদ্ধা ১২১ জনে হতাহত করেছে ঢাকা শহরে শনিবার দোকানপাট ও বাজার বন্ধ: গ্রাহকদের আগে থেকে পরিকল্পনা দরকার ট্রাম্পের পুতিনকে 'বন্ধু' বলা হিটলারকে বন্ধু বলার সমতুল্য: জেলেনস্কি মেসি ও রোনালদো: ব্যালন ডি’অরে ভোটের অদ্ভুত মিল উপবৃত্তির টাকা না পাওয়া যুদ্ধের অবসান না হলে নির্দোষ মানুষ আর কত কষ্ট পেতে পারে? সৌদির ওপর হুথিদের হামলায় মক্কা চুক্তির শরিক দেশগুলোর নিন্দা
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ



ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ
ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। গতকাল শুক্রবার বেলা ১২টা এ পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। 

অন্যদিকে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

এ ইউনিটে আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৪১ দশমিক ৮৩টি।

বিডি-প্রতিদিন/টিএ

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। গতকাল শুক্রবার বেলা ১২টা এ পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। 

অন্যদিকে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

এ ইউনিটে আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৪১ দশমিক ৮৩টি।

বিডি-প্রতিদিন/টিএ


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ
0:00 0:00
1.0x