সাম্প্রতিক
বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ সমুদ্রের ২০ হাজার ফুট গভীরেও বিস্ফোরণ, মারিয়ানা ট্রেঞ্চের নীচে কী এমন খুঁজে পেলেন বিজ্ঞানীরা? যুক্তরাজ্য ফুসফুস ক্যান্সার শনাক্তকরণে এআই ব্যবহার করছে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ঢাকাসহ সাতটি জেলায় জননিরাপত্তা জোরদার বন্ধুত্বের গভীরতা ডলফিনের দীর্ঘায়ু বাড়ায়, অস্ট্রেলিয়ার গবেষণা শার্ক বে-তে ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে প্রকাশ করেছে সকালের কুসুম গরম পানিতে মধু: স্বাস্থ্যের ৫টি অবিশ্বাস্য উপকারিতা মুন্সীগঞ্জ গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে পড়ে চালক-হেলপার আহত, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায় মজুরি বোর্ডে নতুন দিকনির্দেশনা: গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি ২১ হাজারে চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার: যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতার উৎসব শেরপুরে চাকরি বিরোধে মাদ্রাসা সুপার ও বিএনপি নেতার মধ্যে মানববন্ধন
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

সমুদ্রের ২০ হাজার ফুট গভীরেও বিস্ফোরণ, মারিয়ানা ট্রেঞ্চের নীচে কী এমন খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট নীচে জমে রয়েছে ঘুটঘুটে অন্ধকার আর হিমশীতল পানি। ভূপৃষ্ঠের তুলনায় প্রায় হাজার গুণ বেশি চাপ। এবার সেই রহস্যেরই একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ১৭০ ফুট গভীরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চিহ্ন মিলেছে। সেখানে পাওয়া গিয়েছে বিশেষ ধরনের আগ্নেয়শিলা, যা বিজ্ঞানীদের কাছে রীতিমতো বিস্ময়কর। 

তাদের ধারণা, এই আবিষ্কার পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কীভাবে তৈরি হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করতে পারে।

মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার ডিপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ দশমিক ৯ কিলোমিটার বা ৩৬ হাজার ফুট নীচে অবস্থিত এই অঞ্চল। পৃথিবীর গভীরতম পরিচিত সমুদ্রতল এটি। এত গভীরে পৌঁছনো অত্যন্ত কঠিন। কিন্তু সম্প্রতি গভীর সমুদ্র অনুসন্ধানে ব্যবহৃত রিমোটলি অপারেটেড ভেহিকল জেসন/মেডিয়ার সাহায্যে বিজ্ঞানীরা এই অঞ্চলে বিশেষ ধরনের আগ্নেয়শিলার সন্ধান পেয়েছেন।

প্রায় ৬ হাজার ১৪৮ থেকে ৬ হাজার ১৫০ মিটার গভীরে পাওয়া গিয়েছে পাইরোক্লাস্টিক শিলা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় লাভা ও অন্যান্য আগ্নেয় পদার্থ বেরিয়ে এসে ঠান্ডা হয়ে শক্ত হলে এই ধরনের শিলা তৈরি হয়। বিজ্ঞানীদের দাবি, সমুদ্রের এত গভীরে এই ধরনের শিলার উপস্থিতি অত্যন্ত বিরল। এখনও পর্যন্ত সমুদ্রের এত গভীর থেকে পাওয়া পাইরোক্লাস্টিক শিলার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার।

সমুদ্রের এই অঞ্চলে প্রচণ্ড জলচাপের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরিস্থিতি তৈরি হওয়া কঠিন বলে মনে করা হয়। এত গভীরে জলের বিপুল চাপ ম্যাগমার মধ্যে থাকা গ্যাসকে প্রসারিত হতে বাধা দেয়। ফলে স্থলভাগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় যে ধরনের বিস্ফোরণ দেখা যায়, সমুদ্রের এত গভীরে তা ঘটার সম্ভাবনা অনেক কম। এ ছাড়াও এই অঞ্চলের ভূগর্ভস্থ ম্যান্টল থেকে লাভা তৈরির জন্য প্রয়োজনীয় তাপের উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে এমন জায়গায় আগ্নেয়গিরি কার্যকলাপের চিহ্ন পাওয়া বিজ্ঞানীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই গবেষণার প্রধান লেখক এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের অধ্যাপক রবার্ট স্টার্ন জানিয়েছেন, সমুদ্রখাতের কাছাকাছি বিস্ফোরণধর্মী আগ্নেয় কার্যকলাপ খুবই অস্বাভাবিক। তাই এই আবিষ্কারে তারা বিস্মিত।

বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপের কাছাকাছি প্রায় ৫৫০ কিলোমিটার দীর্ঘ একটি অঞ্চলে অনুসন্ধান চালান। এই এলাকার একটি অংশকে বলা হয় ফোরআর্ক। সাধারণত যেখানে একটি টেকটনিক প্লেট অন্য একটি প্লেটের নীচে ঢুকে যায়, তখন গভীর সমুদ্রখাত তৈরি হয়। সমুদ্রখাত এবং কাছাকাছি আগ্নেয়গিরির সারির মধ্যবর্তী ভূত্বকের অংশই ফোরআর্ক নামে পরিচিত।

অনুসন্ধানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সমুদ্রতলের এই অংশ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রসারিত হচ্ছে। তবে দুই অঞ্চলে এই প্রসারণের কারণ এক নয়। পূর্ব দিকের পুরোনো শিলার গঠন থেকে বিজ্ঞানীরা মনে করছেন, সেখানে টেকটনিক প্লেটের যান্ত্রিক চাপের কারণে ভূত্বক প্রসারিত হচ্ছে। অন্যদিকে পশ্চিম দিকে ম্যান্টল থেকে ম্যাগমা উপরে উঠে আসার কারণে এই পরিবর্তন ঘটছে।

গবেষকদের মতে, এই আগ্নেয় কার্যকলাপ এবং ভূত্বকের পরিবর্তনের বিষয়গুলি বুঝতে পারলে চ্যালেঞ্জার ডিপের মতো গভীর সমুদ্রখাত কীভাবে তৈরি হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যেতে পারে। তবে রহস্যের পুরো সমাধান এখনও হয়নি। কারণ, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সমুদ্রখাতের একেবারে গভীরতম তলদেশে পৌঁছে সরাসরি অনুসন্ধান চালাতে পারেননি।

গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে আরও উন্নত ডুবযান ও রোবোটিক প্রযুক্তির সাহায্যে এই অঞ্চলের গভীরতম অংশে পৌঁছনো সম্ভব হতে পারে। তাতে মারিয়ানা ট্রেঞ্চের সৃষ্টি এবং তার ভূতাত্ত্বিক বিবর্তন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সূত্র: আনন্দবাজার

বিডি-প্রতিদিন/টিএ

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সমুদ্রের ২০ হাজার ফুট গভীরেও বিস্ফোরণ, মারিয়ানা ট্রেঞ্চের নীচে কী এমন খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x