সাম্প্রতিক
পদ্মা ব্যারেজ: দক্ষিণ‑পশ্চিমাঞ্চলের কৃষি‑পরিবেশ‑অর্থনৈতিক সুরক্ষার নতুন দিগন্ত রনবীর সিংয়ের নতুন জম্বি ফিল্ম 'প্রলয়'—নিরাপত্তা বাড়িয়ে গোপন শুটিং ক্যালিফোর্নিয়ায় পাঁচ মাত্রার ভূমিকম্পে বিমানবন্দর অবতরণ বাতিল বায়ার্ন মিউনিখ গোলহীন ড্রে হামবুর্গকে টপকাতে ব্যর্থ মার্কেট ফোর্সেসের সতর্কতা: এলএনজি নির্ভরতা বাংলাদেশের জ্বালানি সংকট বাড়িয়ে তুলছে নেতানিয়াহু: প্রধানমন্ত্রী হিসেবে আরও ৩-৪ মাস থাকার ইচ্ছা প্রকাশ চুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে ছয়জন আহত, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রবিবার ঢাকায় কোন কোন বাজার বন্ধ থাকবে? স্পিকার হাফিজ উদ্দিনের পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন হরমুজে মাইন আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ইরান ড্রোন ভূপাতিত দাবি পঞ্চগড়ে শীতের শীর্ষে: সর্বনিম্ন তাপমাত্রা ১১.১°C রেকর্ড ১৫ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

১৫ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে

দেশের আর্থিক খাতে অতীতের অনিয়মের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বীমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে একটি অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতি ও নৈরাজ্যের চক্রে আটকে পড়েছে।

গতকাল শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এ বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার তথ্য উঠে এসেছে। এই হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা এক লাখ ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে বেরিয়ে গেছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ সাত হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। এ ক্ষেত্রে আর্থিক খাতে স্বচ্ছতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, স্বচ্ছতা অনেক সময় কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। সংকটের প্রকৃত মাত্রা স্বীকার না করে, তা মোকাবিলা করা সম্ভব নয়। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা।’ রাষ্ট্রপতি সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন। অনুষ্ঠানের আয়োজকরা রাষ্ট্রপতিকেও একটি সম্মাননা স্মারক দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদার। সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x