সাম্প্রতিক
মজুরি বোর্ডে নতুন দিকনির্দেশনা: গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি ২১ হাজারে চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার: যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতার উৎসব শেরপুরে চাকরি বিরোধে মাদ্রাসা সুপার ও বিএনপি নেতার মধ্যে মানববন্ধন মিসরের কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকারের আগুনে ৩১ জন নিহত, ২১ জন আহত অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে ভাইকিংকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগে জয় নিশ্চিত ঢাকার বৃহস্পতিবার বাজার বন্ধের পূর্ণ তালিকা মজুরি দাবির চক্র: শ্রমিক আন্দোলন ও রাষ্ট্র গঠনের জটিল সম্পর্ক কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ভাঙচুর মামলায় স্বর্ণ ব্যবসায়ী ফাঁসানোর অভিযোগ নেতানিয়াহু: তিন কৌশলে ক্ষমতা ধরে রাখার চূড়ান্ত পরিকল্পনা
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল বুধবার রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

তারা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/কেএ

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
0:00 0:00
1.0x