হত্যা চেষ্টা কারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে বিক্ষোভ-মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঘন্টা ব্যাপী রংপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘটনার বিবরণে জানা যায়,গত ২ আগস্ট উপজেলার হামিদপুর ইউপি'র দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে বসতভিটার ৪ শতক জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ও জখম হয় একই পরিবারের ৩ জন।
তাদেরকে মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মামলা নিতে গড়ীমসির পাশাপাশি ঘটনার ৩দিন অতিবাহিত হলেও আসামিদের না ধরায় বিক্ষুদ্ধ এলাকাবাসি আজ ৫ই আগষ্ট বেলা ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত রংপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মহেশপুর গোল চত্বরে প্রায় ঘন্টাব্যাপি এক মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে।এ সময় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এক অংশগ্রহনকারি ও ঘটনার দিনের হত্যা চেষ্টার সাক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান সংসদ সদস্যের লোকজনদের কারনে থানায় মামলা নিতে দেরি করে পুলিশ।এই সুযোগে আসামিরা ভিকটিম পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। স্থানীয় এমপি'র ডানহাত বলে পরিচয় দানকারী আল আমিন এর হুকুমে এই হত্যা চেষ্টার ঘটনা সংঘটিত হয়।
আহতরা হলেন,নজমুল হোসেন ও তার স্ত্রী আকলিমা ও আখতার বানু সহ ৪/৫জন।গুরুতর আহতদের মধ্যে আকলিমার অবস্থা আশঙ্কাজনক।
উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে আসা এলাকাবাসীরা জানান,ভিকটিম পরিবার এতই দরিদ্র যে এলাকার লোকজন চাঁদা কালেকশন করে তাদের চিকিৎসা ব্যয় নির্বাহ করছেন।এ সময় তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে জানান,গতকাল মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।মামলা নম্বর ৮।আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরার প্রতিশ্রুতি দিলে বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ স্থগিত করেন।
এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।