ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

 ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে ৮মে (শুক্রবার) বিকালে দলীয় অফিসে “ত্রৈমাসিক রোকন সম্মেলন–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম জেলা সূরা সদস্য অধ্যাপক মাওলানা সাহেব হোসেন,উপাধ্যক্ষ মাওলানা মহিউর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল,অ্যাডভোকেট মামুনুল রশিদ মামুন প্রমুখ। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং আদর্শ সমাজ বিনির্মাণে সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রোকন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত