ঢাকা   শুক্রবার, ০৮ মে ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে পৃথক অভিযানে চোলাইমদ উদ্ধার ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত মোঃ রোমান শেখকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ২নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুমুলিয়া ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পিন্টু গমেজের বসতবাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধৃত পিন্টু গমেজ (৫৫) মৃত লুকাশ গমেজের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-১০, তারিখ ০৭ মে ২০২৬। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ থানার এসআই শান্তি চন্দ্র দাস।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মোঃ রোমান শেখ, পিতা- আম্বর আলী শেখ, মাতা- খোশা আক্তার, সাং- ফুলদি উত্তরপাড়া’কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আত্রাই বার্তা

শুক্রবার, ০৮ মে ২০২৬

কালীগঞ্জে পৃথক অভিযানে চোলাইমদ উদ্ধার ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে।

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত মোঃ রোমান শেখকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ২নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুমুলিয়া ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পিন্টু গমেজের বসতবাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধৃত পিন্টু গমেজ (৫৫) মৃত লুকাশ গমেজের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-১০, তারিখ ০৭ মে ২০২৬। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ থানার এসআই শান্তি চন্দ্র দাস।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মোঃ রোমান শেখ, পিতা- আম্বর আলী শেখ, মাতা- খোশা আক্তার, সাং- ফুলদি উত্তরপাড়া’কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত