সাম্প্রতিক
নদী—মানব সভ্যতার জন্মস্থান, আজ বিপদে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার প্রত্যাবর্তন গুজব, ফ্র্যাঞ্চাইজির রহস্যময় পোস্টে ভক্তদের আশার আলো মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজারে বেড়েছে, গ্রেডভিত্তিক বৃদ্ধির বিশ্লেষণ সাবেক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচ ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২ ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশ টিয়ারশেল ব্যবহার পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের শেনঝো-২৪ মিশনে কক্ষপথে প্রবেশ উল্লাপাড়া বাসিন্দা রেললাইন অবরোধে তিনটি ট্রেন আটকে পড়ে
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল যাদের

বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড নতুন করে গড়েছে বায়ার্ন মিউনিখ। মৌসুম শেষ হতে এখনো পাঁচ ম্যাচ বাকি থাকতেই তারা নিজেদের আগের রেকর্ড ভেঙে ফেলেছে।

এখন তাদের সামনে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে, যদিও কাজটি সহজ নয়—শেষ পাঁচ ম্যাচে তাদের করতে হবে আরও ২১ গোল।

জার্মান লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় পুরো আধিপত্যই বায়ার্নের। শীর্ষ সাতটি রেকর্ডই তাদের দখলে। সম্প্রতি সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়ে তারা নতুন রেকর্ড গড়ে। ২৯ ম্যাচে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫, যা আগের ১০১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ১৯৭১-৭২ মৌসুমে বেকেনবাওয়ার ও জার্ড মুলারদের দলটি সেই পুরোনো রেকর্ড গড়েছিল। এ মৌসুমে বায়ার্নের হয়ে সর্বোচ্চ গোল করেছেন হ্যারি কেইন (৩১ গোল)। এছাড়া লুইস দিয়াজ (১৫) ও মাইকেল ওলিসে (১২) দুজনেই দুই অঙ্কের গোল করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল যাদের

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড নতুন করে গড়েছে বায়ার্ন মিউনিখ। মৌসুম শেষ হতে এখনো পাঁচ ম্যাচ বাকি থাকতেই তারা নিজেদের আগের রেকর্ড ভেঙে ফেলেছে।

এখন তাদের সামনে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে, যদিও কাজটি সহজ নয়—শেষ পাঁচ ম্যাচে তাদের করতে হবে আরও ২১ গোল।

জার্মান লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় পুরো আধিপত্যই বায়ার্নের। শীর্ষ সাতটি রেকর্ডই তাদের দখলে। সম্প্রতি সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়ে তারা নতুন রেকর্ড গড়ে। ২৯ ম্যাচে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫, যা আগের ১০১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ১৯৭১-৭২ মৌসুমে বেকেনবাওয়ার ও জার্ড মুলারদের দলটি সেই পুরোনো রেকর্ড গড়েছিল। এ মৌসুমে বায়ার্নের হয়ে সর্বোচ্চ গোল করেছেন হ্যারি কেইন (৩১ গোল)। এছাড়া লুইস দিয়াজ (১৫) ও মাইকেল ওলিসে (১২) দুজনেই দুই অঙ্কের গোল করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x