চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.৩৫ শতাংশ। তবে একই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ৩ জন নগরীর বাসিন্দা ও ২ জন উপজেলার বাসিন্দা।করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।



























