নিত্য আমি পুড়ছি নিরব
এই সমাজের ফন্দে
আসল নকল কোনটা যে কি
সেই চিনিবার দন্ধে ।
কোমল হৃদয় শক্ত সবার
ন্যায় নীতি নয় গন্য হবার
নিজস্ব আইন করছে প্রয়োগ
সুস্থ্য কালা অন্ধে
এই সমাজের ফন্দে ।
মূল্যটা আজ অনিয়মের
পক্ষে পাতে শক্তিধরের
এইতো আজি নিয়ম রে ভাই
যাবো বলো কন্দে
এই সমাজের ফন্দে ।
ফুলের মাঝে গন্ধ না পাই
গানের মাঝে ছন্দ না পাই
চুষে নিলো কে ?
সবই নিলো মিষ্টভাষী
প্রয়োগ করে দন্দে
এই সমাজের ফন্দে ।



























