সাম্প্রতিক
সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ভাঙচুর মামলায় স্বর্ণ ব্যবসায়ী ফাঁসানোর অভিযোগ নেতানিয়াহু: তিন কৌশলে ক্ষমতা ধরে রাখার চূড়ান্ত পরিকল্পনা নদী—মানব সভ্যতার জন্মস্থান, আজ বিপদে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার প্রত্যাবর্তন গুজব, ফ্র্যাঞ্চাইজির রহস্যময় পোস্টে ভক্তদের আশার আলো মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজারে বেড়েছে, গ্রেডভিত্তিক বৃদ্ধির বিশ্লেষণ সাবেক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচ ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২ ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশ টিয়ারশেল ব্যবহার
সর্বশেষ খবর, সবার আগে
শেয়ার করুন

বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে



বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে

বগুড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে ফসলী জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।পাশাপাশি বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুর্ব পার্শ্বে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

শনিবার (১৮ জুন) বেলা ১২ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমানার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদী বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটরশরপুর, কুতুবপুর, ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরো ২/৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২২

featured Image

বগুড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে ফসলী জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।পাশাপাশি বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুর্ব পার্শ্বে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

শনিবার (১৮ জুন) বেলা ১২ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমানার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদী বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটরশরপুর, কুতুবপুর, ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরো ২/৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে
0:00 0:00
1.0x