সাম্প্রতিক
ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২ ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশ টিয়ারশেল ব্যবহার পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের শেনঝো-২৪ মিশনে কক্ষপথে প্রবেশ উল্লাপাড়া বাসিন্দা রেললাইন অবরোধে তিনটি ট্রেন আটকে পড়ে আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণে ভক্তদের একত্রিত শোকসভার আয়োজন মহান বিজয় দিবস ২০২৬-এ জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ স্বর্ণের দাম আবারও নেমে গেল: আউন্সপ্রতি $৩,৫১৫ চাঁদপুরে চাচা-ভাতিজা গ্রেফতার, বসতঘরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সর্বশেষ খবর, সবার আগে
শেখ নেছারুল ইসলাম শেখ নেছারুল ইসলাম
শেয়ার করুন

খানসামা উপজেলায় সুবর্ণখুলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ধান চাষ

উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় মাধ্যমিক স্কুল মাঠে ধান চাষ। এটি উপজেলার ৩ নং আংগার পাড়া ইউনিয়নের সুবর্ণখুলী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সেখানকার স্থানীয় কৃষক খাইরুল ইসলাম কে টাকার মাধ্যমে চুক্তি দেওয়ায় চলছে ধানচাষ। অভিযোগ এলাকাবাসীর ম্যানেজিং কমিটির সভাপতি সামসুজ্জামান বুলু সরকার ও স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক পারভিন আক্তার স্বামী-স্ত্রী হওয়ায় দু’জনের যোগ সাজসে চলছে স্কুল মাঠে চাষাবাদ অভিযোগ এলাকাবাসীর। শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে স্কুল মাঠ চুক্তি নেওয়া খায়রুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি এবার ২২হাজার টাকার বিনিময়ে স্কুল মাঠটি চুক্তি নিয়ে ধান চাষ করি। এর আগে আরো একজন জমিটি চুক্তি নিয়ে করোলা চাষ করছিল। আমি জমি চুক্তি না নিলেও অন্য কেউ তো নিত। নাম প্রকাশ না করার শর্তে এলাকার শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, টাকার বিনিময়ে প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি স্কুল মাঠে চাষের অনুমতি দিচ্ছে অন্যদের। দীর্ঘদিন থেকে তারা একাজ করে আসছে কিন্তু দেখার কেউ নেই। অভিভাবক আরো অভিযোগ করে বলেন, শিক্ষকদের কাছে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে। স্কুলের সভাপতি বুলু সরকার আর সহকারী শিক্ষক পারভিন আক্তারকে বিয়ে করে প্রধান শিক্ষক বানায়। তারা চাচা ভাতিজি হওয়া সত্তেও বুলু সরকার প্রধান শিক্ষক পারভিন আক্তার কে বিয়ে করে। চাঁচা ভাতিজি দুজনেই বিয়ে করায় আমাদের সন্তানরা তাদের কাছে কি শিখবে সে বিষয়ে আমরা শঙ্কিত। এবিষয়ে প্রধান শিক্ষককের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব না হলে প্রধান শিক্ষকের স্বামী ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুজ্জামান বুলু সরকার মুঠোফোনে বলেন, করোনার কারণে স্কুল বন্ধ ছিল তাই এলাকার একজনকে চাষাবাদ করতে দেই। প্রধান শিক্ষকের নম্বর চাইলে তিনি বলেন আমি তার স্বামী কথা বলছি তো। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা কোনো অনিয়মের পক্ষে নই। কেউ যদি অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খানসামা উপজেলায় সুবর্ণখুলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ধান চাষ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x