বঙ্গবন্ধু পররাষ্ট্র ক্ষেত্রে জাতীয় স্বার্থ সমুন্নতকরণে স্বর্ণোজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন : ড. কলিমউল্লাহ
আজ শনিবার, ২৮ আগস্ট, ২০২১ খ্রি, তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। ড. কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্র ক্ষেত্রে জাতীয় স্বার্থ সমুন্নতকরণে স্বর্ণোজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বদেশ প্রত্যাবর্তন করেই তিনি দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। “সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়” মর্মে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির দর্শন ঘোষণা করেন। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য কোন রাজনৈতিক ব্লকে যোগদান না করে বরং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভের উদ্যোগ গ্রহণ করেন।
আজকের আলোচনায় দিনাজপুর থেকে সূচনা বক্তব্য প্রদান করেন গোলাম মুর্শেদ। তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন।
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর সহকারী অধ্যাপক, ও বঙ্গবন্ধু গবেষক এম এম আসাদুজ্জামান নূর। তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন।
চাঁদপুর থেকে সংযুক্ত হয়ে মোঃ মাসুদ আলম মিল্টন বলেন, জানিপপ-এর মাসব্যাপী অনুষ্ঠান বঙ্গবন্ধুকে গভীরভাবে জানতে সহায়তা করেছে। তাঁর বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তব্য রাখার মাধ্যমে বাংলাকে বৈশ্বিক পরিমন্ডলে পরিচিত করান।
জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বঙ্গবন্ধুর অর্থনৈতিক সংস্কার নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। জনাব রহমান বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য পরিকল্পনা কমিশন গঠন করার পাশাপাশি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়াও তিনি পাট, বস্ত্র, চিনিকলসহ বিভিন্ন শিল্পের জাতীয়করণ করেন। ৬টি ব্যাংক প্রতিষ্ঠা করে তিনি ব্যাংকের জাতীয়করণ করেন। এছাড়াও তিনি ২৫ পয়সা, ১/-, ৫/-, ১০/-, ৫০/-, ও ১০০/- টাকার নোট প্রচলন করার মাধ্যমে দেশের মুদ্রা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন।
জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও কুমিল্লা আতাকরা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোঃ কামাল উদ্দিন বলেন, দেশকে ভালবাসতে হলে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে ভালবাসতে হবে। ১৫ ও ২১ আগস্ট এর ঘাতক এবং তাদের উত্তরসূরীদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
চট্টগ্রাম থেকে সংযুক্ত ছিলেন তরুণ ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ অরভিন সাকিব ইভান। তিনি বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। এছাড়াও জাতির পিতা ১৯৬৬, ১৯৬৯, ও ১৯৭১ সালের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রিপোর্টার জনাব আব্দুল্লাহ আল তোফায়েল বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
0.0%
0.0%
0.0%
0.0%
১
সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ভাঙচুর মামলায় স্বর্ণ ব্যবসায়ী ফাঁসানোর অভিযোগ
৮ মিনিট আগে
২
নেতানিয়াহু: তিন কৌশলে ক্ষমতা ধরে রাখার চূড়ান্ত পরিকল্পনা
১৮ মিনিট আগে
৩
নদী—মানব সভ্যতার জন্মস্থান, আজ বিপদে
২৮ মিনিট আগে
৪
মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার প্রত্যাবর্তন গুজব, ফ্র্যাঞ্চাইজির রহস্যময় পোস্টে ভক্তদের আশার আলো
৩৮ মিনিট আগে
৫
মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী
৪৮ মিনিট আগে
২
নেতানিয়াহু: তিন কৌশলে ক্ষমতা ধরে রাখার চূড়ান্ত পরিকল্পনা
১৮ মিনিট আগে
৩
নদী—মানব সভ্যতার জন্মস্থান, আজ বিপদে
২৮ মিনিট আগে
৪
মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার প্রত্যাবর্তন গুজব, ফ্র্যাঞ্চাইজির রহস্যময় পোস্টে ভক্তদের আশার আলো
৩৮ মিনিট আগে
৫
মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী
৪৮ মিনিট আগে
৬
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজারে বেড়েছে, গ্রেডভিত্তিক বৃদ্ধির বিশ্লেষণ
৫৮ মিনিট আগে
৭
সাবেক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচ
১ ঘন্টা আগে
৮
ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১১ ঘন্টা আগে
৯
সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২
১৫ ঘন্টা আগে
১০
ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো
১৫ ঘন্টা আগে
৭
সাবেক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচ
১ ঘন্টা আগে
৮
ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১১ ঘন্টা আগে
৯
সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২
১৫ ঘন্টা আগে
১০
ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো
১৫ ঘন্টা আগে
১
চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা
১৩ নভেম্বর ২০২৬
২
এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
২
এইচএসসির ফলাফলে খানসামায় হতাশার চিত্র, ১১ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩.২২ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬
৩
খানসামায় শ্মশানঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল দেখতে মানুষের ভিড়
১৩ নভেম্বর ২০২৬
৪
পাকেরহাট শাপলা চত্বরে মাইলফলকে বানান ভুল, দীর্ঘদিনেও সংশোধনের উদ্যোগ নেই
২৯ অক্টোবর ২০২৬
৫
ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাশ করল শেফালী
০১ নভেম্বর ২০২৬
৬
ভারত -বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ঘরে এলেন কেরালার তরুণী অশ্বিনী
১৫ নভেম্বর ২০২৬
৭
আজ শ্যামাপূজা ও দীপাবলি, অমাবস্যার রাতে জ্বলবে প্রদীপ
০৮ নভেম্বর ২০২৬
৮
ডিমলায় শতবর্ষী গাছবাড়ি খেলার মাঠ ৬ ঘন্টায় দখল মুক্ত হল
৩০ অক্টোবর ২০২৬
৯
ঠাকুরগাঁও- ১ আসন উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
২৯ অক্টোবর ২০২৬
১০
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক
০২ নভেম্বর ২০২৬
৭
আজ শ্যামাপূজা ও দীপাবলি, অমাবস্যার রাতে জ্বলবে প্রদীপ
০৮ নভেম্বর ২০২৬
৮
ডিমলায় শতবর্ষী গাছবাড়ি খেলার মাঠ ৬ ঘন্টায় দখল মুক্ত হল
৩০ অক্টোবর ২০২৬
৯
ঠাকুরগাঁও- ১ আসন উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
২৯ অক্টোবর ২০২৬
১০
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় পীরগঞ্জের প্রধান শিক্ষক আটক
০২ নভেম্বর ২০২৬
স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন
লিংক কপি হয়েছে








