সাম্প্রতিক
ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২ ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশ টিয়ারশেল ব্যবহার পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের শেনঝো-২৪ মিশনে কক্ষপথে প্রবেশ উল্লাপাড়া বাসিন্দা রেললাইন অবরোধে তিনটি ট্রেন আটকে পড়ে আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণে ভক্তদের একত্রিত শোকসভার আয়োজন মহান বিজয় দিবস ২০২৬-এ জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ স্বর্ণের দাম আবারও নেমে গেল: আউন্সপ্রতি $৩,৫১৫ চাঁদপুরে চাচা-ভাতিজা গ্রেফতার, বসতঘরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সর্বশেষ খবর, সবার আগে
শেখ নেছারুল ইসলাম শেখ নেছারুল ইসলাম
শেয়ার করুন

এইচটিএমএল ও ওয়েব ডিজাইন – পর্ব ৩

এইচটিএমএল ও ওয়েব ডিজাইন – পর্ব  ৩

HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language যা ১৯৯০ সালে পদার্থবিজ্ঞানী টিম-বানারস লী তৈরি করেন। ইউরোপের পাটিক্যাল ফিজিক্স ল্যাবরেটরিতে কম্পিউটার বিশেষজ্ঞ থাকাকালীন তিনি প্রথম ওয়েব নিয়ে গবেষণা করে ওয়েব তৈরি করেন। এবং এর পরে ১৯৯০ সালে এইচটিএমএল নামক এই মার্কআপ ল্যাংগুয়েজ তৈরি করেন ।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তত্ত্বাবধায়ন করছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম (W3C) নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং টিম-বানারস লী এই প্রতিষ্ঠানের ডিরেক্টর।

এইচটিএমএল দিয়ে সুন্দর ভাবে তথ্য সাজিয়ে ওয়েবপেজ সাজানো যায়, যেমন তোমরা আত্রাই বার্তার এই ওয়েব পেজটি দেখছো। এরকম একাধিক পেজ মিলে তৈরি ওয়েবসাইট। কম্পিউটার এর কিবোর্ড থেকে Ctrl ও U একসাথে চাপলে দেখতে পারবে এই পেজটির এইচটিএমএল কোড।

এখন নিচের কোডটুকু কপি করে তোমার কম্পিউটার Notepad++ চালু করে সেখানে পেস্ট করো। যদি ডকুমেন্ট ওপেন করা না থাকে তবে নোটপ্যাড এর বামে উপরে File > New অপশনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl ও N একসাথে চাপতে হবে।

<html>
	<head>
		<title>Web Design Tutorial - Attraibarta </title>
	</head>

	<body>
		Hello Attraibarta!
	</body>
</html>

এবার উপরের Ctrl ও S একসাথে চাপ দিলে ফাইল সেভ করার অপশন আসবে। ফাইল যেখানে সেভ করতে চাচ্ছ সেখানে সিলেক্ট করে Save as type এ সিলেক্ট করুন Hyper Text Markup Language ও File Name এর যায়গায় সিলেক্ট লিখে দাও index.html এবং সেভ বাটনে ক্লিক করো। সমস্যা হলে নিচের ছবির সাহায্য নিতে পারো।

নোটপ্যাড এ এইচটিএমএল ফাইল সেভ করার নিয়ম

এখন তুমি যেখানে ফাইল সেভ করেছিলে সেখানে দেখো index.html নামে একটা ফাইল আছে। ফাইলের সাথে ব্রাউজারের আইকন দেখাচ্ছে। এখানে index হচ্ছে ফাইলের নাম আর .html হচ্ছে ফাইল এক্সটেনশন। index এর যায়গায় তুমি যে কোন নাম দিতে পারো। তবে তোমার কম্পিউটারে ফাইল এক্সটেনশন লুকানো থাকলে শুধু ফাইলের নাম ও ব্রাউজার আইকন দেখতে পাবে।

এবার ফাইল এর ওপর ক্লিক করে তা ওপেন করো, যেভাবে কোন ভিডিও বা অডিও গান ওপেন করো। তোমার ব্রাউজারে দেখতে পাবে লেখা আছে Hello Attraibarta! । এই কাজটুকু যদি ভালো ভাবে করে ফেলতে পারো তবে স্বাগতম, আজ থেকে তুমি ওয়েব ডিজাইনার। আর না পাড়লে কোন সমস্যা নেই উপরের লেখাগুলো আবার দেখো।

এইচটিএমএল ফাইল ব্রাউজারে যেমন দেখাবে

কোড বিশ্লেষণ

উপরের ধাপ সফল ভাবে শেষ করার পরে কোড বিশ্লেষণ এ স্বাগতম। এখানে আগের থেকে আরো বেশি মনোযোগী হতে হবে। আমরা জানি এইচটিএমএল এর কাজ হচ্ছে ব্রাউজারে বিভিন্ন তথ্য সুন্দর ভাবে প্রদর্শন করা। এ জন্য এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা হয় । ট্যাগ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। উপরের কোডে প্রথম ও শেষ লাইনে <html>…</html> আছে। এটা হচ্ছে একটা ট্যাগ। <html>…</html> ট্যাগ ব্যবহার করে ব্রাউজার কে বলে দেয়া হলো যে ট্যাগের মধ্যে আছে তা হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ দিয়ে বোঝানো হয়েছে এখান থেকে এইচটিএমএল শুরু এবং কোড দিয়ে বোঝানো হয়েছে এখান থেকে শেষ। লক্ষ্য করে দেখো শেষের অংশে কিন্তু অতিরিক্ত "/" এই চিহ্নটি আছে।

আবার ২ ও ৪ নাম্বার লাইনে দেখো লেখা আছে <head>…</head> এবং এর মাঝে আরো কিছু লেখা আছে। এবং ৬ ও ৮ নাম্বার লাইনে <body>…</body> লেখা আছে যার মধ্যেও কিছু লেখা আছে। এর মানে হচ্ছে ২ নাম্বার লাইনে হেড নামক অংশের শুরু ও ৪ নাম্বার লাইনে শেষ। আবার ৬ ও ৮ নাম্বার লাইনে <body>…</body> দিয়ে বোঝানো হয়ে বডি নামক নামক অংশের শুরু ও শেষ। হেড ও বডি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে।

তাহলে বুঝতে পাড়লে তো, ট্যাগ দিয়েই ওয়েবপেজ এ নির্ধারণ করা হয় কোথায় কি থাকবে। উপরে <body>…</body> এর মাঝে Hello Attraibarta! লেখা আছে তাই তা ব্রাউজারের মূল অংশে দেখা যাচ্ছে। আর <title>…</title> এর মাঝে আরো একটি ট্যাগ এর মাঝে Web Design Tutorial - Attraibarta লেখা আছে তাই সেটা ব্রাউজারের ওপরে দেখা যাচ্ছে।

তুমি এখন নিজে নিজে নোটপ্যাড থেকে Hello Attraibarta! লেখাটি মুছে ফাইলটি টি সেভ করে ব্রাউজারে নতুন করে ফাইলটি ওপেন করে দেখ অথবা রিফ্রেশ দিয়ে দেখো এবং Web Design Tutorial - Attraibarta লেখাটি আরেকবার মুছে দিয়ে দেখ কি পরিবর্তন আসে।

বিঃদ্রঃ এবার কিন্তু নতুন করে ফাইল নেম, ফাইল টাইপ দিয়ে সেভ করতে হবে না। আগেই সেভ করা আছে এখন Ctrl ও S দিলে আগের সেভ করা ফাইলে শুধু পরিবর্তন সেভ হবে ।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এইচটিএমএল ও ওয়েব ডিজাইন – পর্ব ৩

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
এইচটিএমএল ও ওয়েব ডিজাইন – পর্ব ৩
0:00 0:00
1.0x