সাম্প্রতিক
ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারা দেশে হাম রোগে ২ জনের মৃত্যু, নতুন কেস ১,৪১২ ইবির পঞ্চম সমাবর্তন: নিবন্ধন ফি কমে ৪,০০০ টাকা, সময়সীমা বাড়ানো টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশ টিয়ারশেল ব্যবহার পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের শেনঝো-২৪ মিশনে কক্ষপথে প্রবেশ উল্লাপাড়া বাসিন্দা রেললাইন অবরোধে তিনটি ট্রেন আটকে পড়ে আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণে ভক্তদের একত্রিত শোকসভার আয়োজন মহান বিজয় দিবস ২০২৬-এ জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ স্বর্ণের দাম আবারও নেমে গেল: আউন্সপ্রতি $৩,৫১৫ চাঁদপুরে চাচা-ভাতিজা গ্রেফতার, বসতঘরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সর্বশেষ খবর, সবার আগে
শেখ নেছারুল ইসলাম শেখ নেছারুল ইসলাম
শেয়ার করুন

এইচটিএমএল ও ওয়েব ডিজাইন - পর্ব ১

শেখ নেছারুল ইসলাম
শেখ নেছারুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এইচটিএমএল ও ওয়েব ডিজাইন - পর্ব ১
আমরা প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট ভিজিট করছি। যেমন তোমারা এখন আত্রাই বার্তার এই ওয়েবসাইট এ এসেছ ওয়েব ডিজাইন শিখতে। ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকে যেমন পত্রিকা ওয়েব সাইট, স্কুল ওয়েবসাইট, অনলাইন দোকান (ই-কমার্স) ওয়েবসাইট ইত্যাদি। প্রত্যেকটা ওয়েবসাইট ভিন্ন ভিন্ন, একটা পত্রিকা ওয়েবসাইট আরেকটার থেকে কিছুটা হলেও ভিন্ন। আবার ওয়েবসাইট এর প্রতিটি কনটেন্ট বা উপাদান (লেখা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি) ভিন্ন ভিন্ন। কোন লেখা ছোট, কোন লেখা বড়, কোন লেখা বাঁকা ইত্যাদি। এ সব কিছুই মূলত করা হয় এইচটিএমএল (HTML - Hypertext Markup Languase) দিয়ে। বন্ধুরা বুঝতে পারলে তো, ওয়েবসাইট তৈরি বা ওয়েব ডিজাইন এর প্রধান শর্ত হচ্ছে এইচটিএমএল। এবার আসল কথায় আসি, এইচটিএমএল শেখার গুরুত্ব কি ? ওয়েবসাইট তৈরি বা ওয়েব ডিজাইন এর ব্যাপক চাহিদা বর্তমান বিশ্বে। সারাবিশ্বে প্রতিদিন হাজার হাজার নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে এবং তাদের প্রতিষ্ঠানে বিশ্ব ব্যপি বিস্তারের জন্য তারা পেশাদার ওয়েব ডিজাইনার এর কাছে তৈরি করে নিচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট। একটা কথা নিশ্চিত ভাবে বলা যায় পৃথিবীতে কোন দিন প্রতিষ্ঠান তৈরি হওয়া বন্ধ হবে না সুতরাং ওয়েবসাইট তৈরির কাজ ও কোন দিন বন্ধ হবে না। এর পরে আবার আগের তৈরিকৃত ওয়েবসাইটের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ওয়েব ডিজাইনার এর প্রয়োজন হবে। মোট কথায় একজন দক্ষ ওয়েব ডিজাইনার কখনই কর্মহীনতায় ভুগবে না। freelancer.com এ একটা ওয়েবসাইট তৈরির জন্য ২৫০-২৫০০ ডলার পর্যন্ত উপার্জন করা যেতে পারে। আর ওয়েবসাইট এর টুকিটাকি সমস্যা সমাধানের জন্য ১০ থেকে ১০০ বা তার ও বেশি ডলার উপার্জন করার সুযোগ রয়েছে। এছাড়াও একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এইচটিএমএল শেখা বাধ্যতামূলক, একাদশ- দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরীক্ষায় কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্ন এইচটিএমএল বিষয়ে থাকে। সব মিলিয়ে বর্তমান বিশ্বে প্রযুক্তি ব্যবহার করতে হলে এইচটিএমএল বিষয়ে ধারণা থাকা জরুরী। আত্রাই বার্তার এই ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে এইচটিএমএল সহ ওয়েব ডিজাইন বিষয়ে আরো কিছু বিষয়ে আলোচনা করবো আমি শেখ নেছারুল ইসলাম (ফুল স্টক ওয়েব ডেভেলপার, বার্তা সম্পাদক, আত্রাই বার্তা)। এবং টিউটোরিয়াল শেষে একটা ওয়েবসাইট ও একটা এন্ড্রয়েড অ্যাপ তৈরি করবো (বলতে ভুলে গিয়েছিলাম, ওয়েব ডিজাইন শিখে কিন্তু এন্ড্রয়েড অ্যাপ বা এন্ড্রয়েড গেম বানানো সম্ভব) । এই টিউটোরিয়াল সিরিজে আমি একেবারে সহজ করে পুরো বিষয় উপস্থাপন করবো যেন নতুনদের শিখতে কোন সমস্যা না হয়। তুমি যদি ওয়েব ডিজাইন শব্দটি আজকে প্রথম শুনে থাকো তবেও বুঝতে কোন সমস্যা নেই। আমি চেষ্টা করেছি সাধারণ থেকে জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করার। [caption id="attachment_2038" align="aligncenter" width="499"]এইচটিএমএল এইচটিএমএল কোড[/caption]

ওয়েব ডিজাইন

প্রথমে আমাদের ধারণা থাকতে হবে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়। সমস্যা না জেনে সমাধান খোঁজা বোকামি ছাড়া কিছুই না। একটা ওয়েবসাইট ভালো ভাবে তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করতে হয়। ওয়েবসাইট দেখতে কেমন, কোথায় কি থাকবে, কোথায় লেখা বড় হবে, কোথায় ছোট হবে প্রথমে তা ফটো এডিটিং সফটওয়ার দিয়ে ডিজাইন করতে হয়। অর্থাৎ ওয়েবসাইট এর একটা ছবি আকা হয়। ঠিক যেমন কোন বাড়ি তৈরির আগে কাগজে সেটার নকশা আকা হয়। এর পরে সেটাকে কোডিং করে (এইচটিএমএল ও সিএসএস এর মাধ্যমে) ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন ভাবে নকশা দেখে বাড়ি তৈরি করা হয়।   তারপরে ওয়েবসাইট কে হোস্ট করে ডোমেন সেট করে পাবলিশ করা হয়। এই পুরো ধাপ এর মাঝে আরো অনেক ছোট ছোট ধাপ আছে যা পরের পোস্ট এ বিস্তারিত বলবো।

এইচটিএমএল ও সিএসএস

আমি প্রথমে শুধু এইচটিএমএল এর কথা বলেছি কিন্তু এখন নতুন করে সিএসএস (CSS - Cascade Style Sheets) এর কথা বলছি। এতে ঘাবড়ানোর প্রয়োজন নেই। আমি শুরুর দিকে বাড়ি তৈরির কথা বলেছিলাম মনে আছে? আচ্ছা বাড়ি তৈরির সময় ডিজাইন করার পরে কি করা হয় বলতো? প্রথমে বাড়ির গঠন তৈরি করা করা হয় । বাড়ির কোথায় জানালা থাকবে, কোথায় দরজা থাকবে, কোথায় কোন রুম থাকবে বা কোন রুমের সাইজ কত হবে তা নির্ধারণ করা হয়। ঠিক তেমন ভাবেই ছবিতে ওয়েবসাইট এর ডিজাইন দেখে ওয়েবসাইট এর কোথায় কি থাকবে, কোথায় লেখা বড় হবে, কোথায় লেখা ছোট হবে, কোথায় ছবি থাকবে তা কোডিং করে নির্ধারণ করে হয়। [caption id="attachment_2039" align="aligncenter" width="600"]শুধু এইচটিএমএল দিয়ে তৈরি এয়েবসাইট শুধু এইচটিএমএল দিয়ে তৈরি ওয়েবসাইট[/caption] বাড়ির গঠন তৈরি করার পরে ইট দিয়ে তৈরির কাজ শেষ করে বাড়ির রং করে সুন্দর করা হয়। ঠিক তেমন ভাবেই ওয়েব সাইট এর গঠন তৈরি করার পরে ওয়েব সাইট সুন্দর করে সাজানোর জন্য সিএসএস ব্যবহার করা হয়। সর্ব প্রথম আমরা এইচটিএমএল শিখবো তার পরে সিএসএস এবং দক্ষ ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আরো কিছু বিষয় জানতে হয় তা আমরা ধীরে ধীরে শিখবো। [caption id="attachment_2040" align="aligncenter" width="563"]এইচটিএমএল ও সিএসএস দিয়ে তৈরি এয়েবসাইট এইচটিএমএল ও সিএসএস দিয়ে তৈরি ওয়েবসাইট[/caption] পরের পর্বে এইচটিএমএল শেখার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল সহ পুর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।

0.0%
0.0%
0.0%
0.0%

স্ক্যান করে খবরটি মোবাইলে পড়ুন

লিংক কপি হয়েছে
আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এইচটিএমএল ও ওয়েব ডিজাইন - পর্ব ১

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত
এইচটিএমএল ও ওয়েব ডিজাইন - পর্ব ১
0:00 0:00
1.0x