ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
আত্রাই বার্তা

গ্রেফতার ডাকাতরা

গ্রেফতার ডাকাতরা
গ্রেফতার ডাকাতরা |নয়া দিগন্ত

মিরসরাইয়ে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ডাকাত ও মাদককারবারিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার মরহুম খুরশীদ আলমের ছেলে মো: কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহানগর এলাকার মরহুম আব্দুল্লাহর ছেলে মো: মিজান (৩৫)।

কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে কামাল নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’

তিনি আরো বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।’

বিষয় : ডাকাত গ্রেফতার

আত্রাই বার্তা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

গ্রেফতার ডাকাতরা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

মিরসরাইয়ে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ডাকাত ও মাদককারবারিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার মরহুম খুরশীদ আলমের ছেলে মো: কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহানগর এলাকার মরহুম আব্দুল্লাহর ছেলে মো: মিজান (৩৫)।

কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে কামাল নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’

তিনি আরো বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।’

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত