খানসামায় সাঁওতাল জনগোষ্ঠীর জন্য ‘সুস্থ ভবিষ্যৎ’ কার্যক্রম
সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর শিশু ও পরিবারের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় ‘সুস্থ ভবিষ্যৎ’ প্রকল্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) দিনাজপুর ডিস্ট্রিক্টের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সাঁওতাল সম্প্রদায়ের শিশু ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় শিশুদের স্বাস্থ্যকর জীবনযাপন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) দিনাজপুর ডিস্ট্রিক্টের হিউম্যান রিসোর্সেস অফিসার (HRO) Md Foridul Islam। এ ছাড়া খানসামা উপজেলা বোর্ডের সদস্য ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যতের বিষয়ে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।