প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
খানসামায় সাঁওতাল জনগোষ্ঠীর জন্য ‘সুস্থ ভবিষ্যৎ’ কার্যক্রম
মো রিপন ইসলাম ||
সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর শিশু ও পরিবারের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় ‘সুস্থ ভবিষ্যৎ’ প্রকল্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) দিনাজপুর ডিস্ট্রিক্টের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সাঁওতাল সম্প্রদায়ের শিশু ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতন করা হয়।এ সময় শিশুদের স্বাস্থ্যকর জীবনযাপন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।কার্যক্রমে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) দিনাজপুর ডিস্ট্রিক্টের হিউম্যান রিসোর্সেস অফিসার (HRO) Md Foridul Islam। এ ছাড়া খানসামা উপজেলা বোর্ডের সদস্য ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা বলেন, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যতের বিষয়ে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত