ঢাকা   রোববার, ১৬ আগস্ট ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কার্যক্রম শুরু হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।

পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহান জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উদ্যোক্তা ও চাষিদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে খানসামা উপজেলার তিনজন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও মৎস্য চাষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

আত্রাই বার্তা

রোববার, ১৬ আগস্ট ২০২৬

খানসামায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত