ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
আত্রাই বার্তা

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, খানসামায় ৪ যুবক গ্রেফতার

দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার যুবককে আটক ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানায়, সন্দেহভাজন হিসেবে নজরদারিতে থাকার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সুজন চন্দ্র রায় (২৫), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়; জিৎ চন্দ্র রায় (১৮), পিতা: জিতেন্দ্র নাথ রায়; জয় রায় (১৮), পিতা: ধনপতি রায়; এবং সুমন চন্দ্র রায় (১৮), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়। তাদের সবার বাড়ি উপজেলার রানীর বন্দর এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে আইন অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, খানসামায় ৪ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার যুবককে আটক ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানায়, সন্দেহভাজন হিসেবে নজরদারিতে থাকার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সুজন চন্দ্র রায় (২৫), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়; জিৎ চন্দ্র রায় (১৮), পিতা: জিতেন্দ্র নাথ রায়; জয় রায় (১৮), পিতা: ধনপতি রায়; এবং সুমন চন্দ্র রায় (১৮), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়। তাদের সবার বাড়ি উপজেলার রানীর বন্দর এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে আইন অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত