ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬
আত্রাই বার্তা

খানসামা এক হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামা এক হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের উষ্ণতার পরশ দিতে দিনাজপুরের খানসামা উপজেলায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার বিশিষ্ট সমাজসেবক রাশেদ মিলনের উদ্যোগে এবং ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহযোগিতায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পাকেরহাট গণগ্রন্থাগার চত্বরে এই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এর ধারাবাহিকতায় খামারপাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ হয়। 

এই উদ্যোগের সমন্বয়ক ও সমাজসেবক রাশেদ মিলন জানান, এই কনকনে শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভূতি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহায়তা শীতবস্ত্র বিতরণ করা হইলো। এজন্য সকলকে ধন্যবাদ। আগামীতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। 

আত্রাই বার্তা

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

খানসামা এক হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২২

featured Image

শীতার্তদের উষ্ণতার পরশ দিতে দিনাজপুরের খানসামা উপজেলায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার বিশিষ্ট সমাজসেবক রাশেদ মিলনের উদ্যোগে এবং ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহযোগিতায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পাকেরহাট গণগ্রন্থাগার চত্বরে এই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এর ধারাবাহিকতায় খামারপাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ হয়। 

এই উদ্যোগের সমন্বয়ক ও সমাজসেবক রাশেদ মিলন জানান, এই কনকনে শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভূতি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহায়তা শীতবস্ত্র বিতরণ করা হইলো। এজন্য সকলকে ধন্যবাদ। আগামীতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত