ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
আত্রাই বার্তা

টেপা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১ জন নিখোঁজ

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেপা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে   ১ জন নিখোঁজ

দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় আজ বিকাল ৩ ঘটিকায় বীরগঞ্জের ঢেপা নদীতে আনন্দ-উল্লাসের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে যায় হাজারো ভক্তবৃন্দ। এরইমধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার সময়  শ্রী ধনঞ্জয়( ১৭) নামে একজন নদীতে নিখোঁজ হয়ে যায়। 

বীরগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ড হরিবাসর পাড়া মন্দিরের দূর্গা পূজার প্রতিমা ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে  ঢেপা নদীতে বিসর্জন করতে আসে ভক্তরা। এ সময় যুবকটিও পানিতে তলিয়ে যায়। 

 ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বনমালী রায় জানায়,পানিতে ডুবে যাওয়া যুবক হরিবাসর পাড়ার মধু চন্দ্র রায়ের পুত্র ধনঞ্জয় রায় (১৭)।  তাৎক্ষণিক পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বীরগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সংবাদ দেয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসসহ অনেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানা পুলিশ । 

 অন্যদিকে রংপুর ডুবারুকে ফোন দিলে তিনারা বীরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে  মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের একটি ডুবারু টিম। 

আত্রাই বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

টেপা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১ জন নিখোঁজ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২২

featured Image

দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় আজ বিকাল ৩ ঘটিকায় বীরগঞ্জের ঢেপা নদীতে আনন্দ-উল্লাসের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে যায় হাজারো ভক্তবৃন্দ। এরইমধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার সময়  শ্রী ধনঞ্জয়( ১৭) নামে একজন নদীতে নিখোঁজ হয়ে যায়। 

বীরগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ড হরিবাসর পাড়া মন্দিরের দূর্গা পূজার প্রতিমা ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে  ঢেপা নদীতে বিসর্জন করতে আসে ভক্তরা। এ সময় যুবকটিও পানিতে তলিয়ে যায়। 

 ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বনমালী রায় জানায়,পানিতে ডুবে যাওয়া যুবক হরিবাসর পাড়ার মধু চন্দ্র রায়ের পুত্র ধনঞ্জয় রায় (১৭)।  তাৎক্ষণিক পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বীরগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সংবাদ দেয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসসহ অনেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানা পুলিশ । 

 অন্যদিকে রংপুর ডুবারুকে ফোন দিলে তিনারা বীরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে  মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের একটি ডুবারু টিম। 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত