ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামে এক নারী। বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

মৌসুমী বেগম জেলার বিরল উপজেলার ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। চার নবজাতকের মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে।

প্রসূতির পরিবার জানায়, ১০ বছর আগে শরিফুল ইসলামের সঙ্গে মৌসুমী বেগমের বিয়ে হয়। তাদের প্রথম সন্তান জন্মের পরই মারা যায়। এরপর তাদের কোনো সন্তান হয়নি। গত ২০ আগস্ট অন্তঃসত্ত্বা মৌসুমির প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার মাধ্যমে চার সন্তানের জন্ম দেন মৌসুমি। নবজাতকদের হাসপাতালের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অন্যদিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে রয়েছেন মৌসুমী বেগম।

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান বলেন, চার নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। মৌসুমী বেগম ও তার সন্তানরা সুস্থ রয়েছেন। 

চার নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, বিয়ের এক বছর পর আমার এক সন্তান জন্মের পর মারা যায়। এরপর আর বাচ্চা হয়নি। এখন আল্লাহ আমাকে একসাথে চার সন্তান দিয়েছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।

আত্রাই বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত