ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬
আত্রাই বার্তা

উত্তরাঞ্চলের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’ ৫১ বছরে: খানসামায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অর্ধশত বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’। এ উপলক্ষে দিনাজপুরের খানসামা প্রেসক্লাবে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খানসামা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

 সভায় বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উত্তরবঙ্গের আপামর জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে পত্রিকাটি গণমানুষের অধিকার, দুঃখ-দুর্দশা ও স্থানীয় সমস্যাগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে। আঞ্চলিক সাংবাদিকতার প্রসারে করতোয়া একটি অনুকরণীয় দৃষ্টান্ত। 

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি তফিজ উদ্দিন আহমেদ, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি সিকান্দার আলী কাবুল, দৈনিক উন্নয়নের বাংলাদেশ প্রতিনিধি শেখ নেসারুল ইসলাম ও দৈনিক চেতনার বাংলাদেশ প্রতিনিধি সুজন চন্দ্র রায়সহ স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ।

আত্রাই বার্তা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

উত্তরাঞ্চলের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’ ৫১ বছরে: খানসামায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
অর্ধশত বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’। এ উপলক্ষে দিনাজপুরের খানসামা প্রেসক্লাবে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খানসামা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

 সভায় বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উত্তরবঙ্গের আপামর জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে পত্রিকাটি গণমানুষের অধিকার, দুঃখ-দুর্দশা ও স্থানীয় সমস্যাগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে। আঞ্চলিক সাংবাদিকতার প্রসারে করতোয়া একটি অনুকরণীয় দৃষ্টান্ত। 

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি তফিজ উদ্দিন আহমেদ, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি সিকান্দার আলী কাবুল, দৈনিক উন্নয়নের বাংলাদেশ প্রতিনিধি শেখ নেসারুল ইসলাম ও দৈনিক চেতনার বাংলাদেশ প্রতিনিধি সুজন চন্দ্র রায়সহ স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত