ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় শ্যামা পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত

সারাদেশের মতো দিনাজপুরের খানসামায়  হিন্দু সম্প্রদায়ের অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় খানসামা উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে  ভক্তদের পদচারনায় উৎসব মুখর হয়ে উঠে।হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতী ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন।সন্ধ্যা থেকে মধ্যেরাত পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয় । রাত এগারোটায় শ্যামা মায়ের সামনে পর পর ১৬ পাঠা বলি দেওয়া হয়। সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্যপরিষদ দিনাজপুর জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক বিভূতিভুষন শাহার নেতৃত্বে পূজা সম্পূন্ন হয়।

আত্রাই বার্তা

সোমবার, ২৫ মে ২০২৬

খানসামায় শ্যামা পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২১

featured Image
সারাদেশের মতো দিনাজপুরের খানসামায়  হিন্দু সম্প্রদায়ের অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় খানসামা উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে  ভক্তদের পদচারনায় উৎসব মুখর হয়ে উঠে।হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতী ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন।সন্ধ্যা থেকে মধ্যেরাত পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয় । রাত এগারোটায় শ্যামা মায়ের সামনে পর পর ১৬ পাঠা বলি দেওয়া হয়। সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্যপরিষদ দিনাজপুর জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক বিভূতিভুষন শাহার নেতৃত্বে পূজা সম্পূন্ন হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত