চকরিয়ায় গীতাঞ্জলি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
গত ২২শে জুলাই চকরিয়ার স্বনামধন্য বরইতলীতে গীতাঞ্জলি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বরইতলীর কৃতি সন্তান আলহাজ্ব নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী রক্ষাকালি বাড়ির সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অতুলকৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক ও কৃষিবিদ দিলীপ কুমার দে ও বিশিষ্ট সমাজসেবক নিধু লাল রায়।
বক্তারা এতে বৃক্ষরোপণ ও তার উপকারিতা নিয়ে তুলে ধরেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,,সবুজ শ্যামলে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ '।গীতাঞ্জলির ক্লাবের সভাপতি শিমুল দত্তের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।কার্যক্রমে কার্যকরি পর্ষদের সিনিয়র সহ সভাপতি রাইটন দে,সহ সভাপতি প্রিয়জিৎ ধর, সাধারণ সম্পাদক কাঞ্চন দে,অর্থ সম্পাদক শামুদয় দে,প্রচার সম্পাদক বাবলা দে,সাংগঠনিক সম্পাদক দোলন দে,সাংস্কৃতিক সম্পাদক সজিব দে,রক্ত সেবা ও ক্রীড়া সম্পাদক টিটু দে সহ সুচয়ন দে,অর্ণব দেব,তরনিসেন দে, কল্লোল দে,সঞ্জয় দে, বিনয় দে উপস্থিত ছিলেন।ক্লাবের ৭০ জন সদস্যের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
আত্রাই বার্তা /ভুবন সেন