ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

উপজেলার মাত্রাই গ্রামে খড়ের পালাই ভয়াবহ আগুন

কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই গ্রামের তালুকদার পাড়াতে মোহাম্মদ আজিজুর রহমানের বড় বড় তিনটি খড়ের পালাই কে বা কারা অগ্নিসংযোগ করে। এতে দুইটি খড়ের পালা পুড়ে একেবারে ভস্মীভূত হয়। আশপাশের গাছ বাঁশ সহ অনেক কিছুই পুড়ে যায়, এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনিয়নের মাত্রাই তালুকদার পাড়া গ্রামের কৃষক আজিজুর রহমানের বাড়িতে শত্রুতামূলক ভাবে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়,কোন কিছু বুঝে ওঠার আগেই শুকনো খড় গুলো দাউ দাউ করে জ্বলে ওঠে,সাথে সাথে পাড়ার মানুষের ঘুম ভেঙে যায়,এবং সবাই আগুনের লেলিহান শিখা দেখে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে।খুব দ্রুত আগুনের শিখা চারদিকে ছড়িয়ে যাওয়ার কারণে আশপাশের বাড়ি ও বিভিন্ন স্থাপনার দিকে আগুন ছড়িয়ে যেতে থাকে। আশ পাশের লোকজন যে যেভাবে পারে নিজ থেকে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রাহি আহমেদ জানান,শুকনো এবং অনেক বড় খড়ের পালাতে আগুন গুলো খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমি ফায়ার সার্ভিসে ফোন করে জানায় তারা খুব দ্রুত এসে দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, আমি ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করেছি, খুব দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

আত্রাই বার্তা

রোববার, ১২ এপ্রিল ২০২৬

উপজেলার মাত্রাই গ্রামে খড়ের পালাই ভয়াবহ আগুন

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত