ঢাকা   সোমবার, ১৮ মে ২০২৬
আত্রাই বার্তা

যুবলীগ নেতা মিল্টন শুধু প্রতারণাই না, মিথ্যাচার করেছিলেন বিভিন্ন মহলে

দলের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব তৈরির কারিগর, বহুল আলোচিত দিনাজপুরের সেই যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) । বালুমহল ইজারা নিয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়, সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দান এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । গ্রেফতারের পরের নানা তথ্য বেড়িয়ে আসে ধীরে ধীরে। শুধু ভয়-ভীতি দেখানো, হুমকি, চাঁদাবাজিই না বরং বিভিন্ন সরকারি মহলে এলাকার জনপ্রতিনিধি ও সমাজসেবকদের নামে মিথ্যা অপবাদ ও ভুল তথ্য সরবরাহ  করে আসছিলেন এই নেতা। বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরী আত্রাই বার্তাকে বলেন খলিলুল্লাহ আজাদ মিল্টন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার নামে মিথ্যাচার করে, মিথ্যা ও ভুল তথ্য প্রদান করে। এছাড়াও বিভিন্ন সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নামে মিথ্যাচার করেছিলেন তিনি।

আত্রাই বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

যুবলীগ নেতা মিল্টন শুধু প্রতারণাই না, মিথ্যাচার করেছিলেন বিভিন্ন মহলে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২০

featured Image
দলের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব তৈরির কারিগর, বহুল আলোচিত দিনাজপুরের সেই যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) । বালুমহল ইজারা নিয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়, সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দান এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । গ্রেফতারের পরের নানা তথ্য বেড়িয়ে আসে ধীরে ধীরে। শুধু ভয়-ভীতি দেখানো, হুমকি, চাঁদাবাজিই না বরং বিভিন্ন সরকারি মহলে এলাকার জনপ্রতিনিধি ও সমাজসেবকদের নামে মিথ্যা অপবাদ ও ভুল তথ্য সরবরাহ  করে আসছিলেন এই নেতা। বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরী আত্রাই বার্তাকে বলেন খলিলুল্লাহ আজাদ মিল্টন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার নামে মিথ্যাচার করে, মিথ্যা ও ভুল তথ্য প্রদান করে। এছাড়াও বিভিন্ন সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নামে মিথ্যাচার করেছিলেন তিনি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত