প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২০
যুবলীগ নেতা মিল্টন শুধু প্রতারণাই না, মিথ্যাচার করেছিলেন বিভিন্ন মহলে
শেখ নেছারুল ইসলাম ||
দলের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব তৈরির কারিগর, বহুল আলোচিত দিনাজপুরের সেই যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ।
বালুমহল ইজারা নিয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়, সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দান এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
গ্রেফতারের পরের নানা তথ্য বেড়িয়ে আসে ধীরে ধীরে। শুধু ভয়-ভীতি দেখানো, হুমকি, চাঁদাবাজিই না বরং বিভিন্ন সরকারি মহলে এলাকার জনপ্রতিনিধি ও সমাজসেবকদের নামে মিথ্যা অপবাদ ও ভুল তথ্য সরবরাহ করে আসছিলেন এই নেতা।
বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরী আত্রাই বার্তাকে বলেন খলিলুল্লাহ আজাদ মিল্টন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার নামে মিথ্যাচার করে, মিথ্যা ও ভুল তথ্য প্রদান করে।
এছাড়াও বিভিন্ন সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নামে মিথ্যাচার করেছিলেন তিনি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত