ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরে আত্রাই বার্তার ১০ বছর পূর্তি উদযাপিত

সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে সাফল্যের ১০ বছর পূর্ণ করল দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর রেস্ট হাউসে কেক কাটা, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আত্রাই বার্তা’র সম্পাদক মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (রেজি. নং-রাজ: ২৯৩৬) সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক, আলহাজ মো. ফারুক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোফাচ্ছিলুল মাজেদ বলেন, "সাংবাদিকতার মূল শক্তিই হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যমগুলোকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

বিশেষ অতিথি আতিউর রহমান আতিক বলেন, "অনলাইন গণমাধ্যম খুব দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছাতে পারে। তবে দ্রুততার পাশাপাশি সংবাদের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়ায়।"

আত্রাই বার্তা’র বার্তা সম্পাদক মো. নেছারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিচালনা কমিটির আহ্বায়ক সিকেন্দার আলী কাবুল। পরবর্তীতে অতিথিরা ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন 'ভোরের পাতা'র দিনাজপুর জেলা প্রতিনিধি খাজানুর হায়দার লিমন ও 'যুগান্তর'-এর ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশ-এর প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি ডেইলি মর্নিং গ্লোরির আবু কাওসার, খবর একদিন-এর স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মেহেদী হাসান, বেলাল হোসেন, রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও একুশে সংবাদ-এর স্টাফ রিপোর্টার মো. মাসুদ রানা।

আলোচনা সভা শেষে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও আত্রাই বার্তার সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আত্রাই বার্তা

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দিনাজপুরে আত্রাই বার্তার ১০ বছর পূর্তি উদযাপিত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত