ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় এইচএসসি পরীক্ষার্থী বহনকারী ইজিবাইক খাদে, আহত ৩

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থী বহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত তিনজন পরীক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে পাকেরহাট থেকে খানসামা উপজেলা সদরে পরীক্ষা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কনক, মহন্ত ও লুৎফা। তারা পাকেরহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার্থীদের বহনকারী ইজিবাইকটি খানসামার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকে থাকা কয়েকজন পরীক্ষার্থী আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

বিঃদ্রঃ আহতদের স্বজন বা পরিচিত কেউ থাকলে দ্রুত পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আত্রাই বার্তা

বুধবার, ২২ জুলাই ২০২৬

খানসামায় এইচএসসি পরীক্ষার্থী বহনকারী ইজিবাইক খাদে, আহত ৩

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থী বহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত তিনজন পরীক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে পাকেরহাট থেকে খানসামা উপজেলা সদরে পরীক্ষা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কনক, মহন্ত ও লুৎফা। তারা পাকেরহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার্থীদের বহনকারী ইজিবাইকটি খানসামার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকে থাকা কয়েকজন পরীক্ষার্থী আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

বিঃদ্রঃ আহতদের স্বজন বা পরিচিত কেউ থাকলে দ্রুত পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত