ডিমলায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রইসুল আলম চৌধুরী,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ- উল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা এনসিপির আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা থানার (ওসি) শওকত আলী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অবদান যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানান।
সভায় জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও ছাত্র-জনতার প্রতিনিধিরা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো ডিমলায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং আহত-নির্যাতিত ব্যক্তিদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ‘জুলাই সম্মানী’র আওতায় আনা জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ডিমলায় আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন এবং সার্বিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক, ছাত্র-জনতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।