কালীগঞ্জে ইয়াবাসেবীকে ১৫ দিনের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী মোঃ জিয়াউদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ জিয়াউদ্দিন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও উত্তরপাড়া এলাকার মৃত মোঃ সাহাবউদ্দিনের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে বড়গাঁও এলাকা থেকে ইয়াবাসেবী মোঃ জিয়াউদ্দিনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোয়ার লিমা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।