ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের গণজাগরণ, প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশ্ন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় যুবসমাজ। "মাদক ছাড়ো, না হয় তুমিলিয়া ছাড়ো"—এই স্লোগানকে সামনে রেখে  যুবসমাজের উদ্যোগে বিশাল মানববন্ধন, গণবিক্ষোভ, সচেতনতামূলক মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচিটি এক গণজাগরণে পরিণত হয়।  তুমিলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিক্ষার্থী, তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে কর্মসূচিতে যোগ দেন। মিছিলটি তুমিলিয়ার প্রধান সড়ক ও বিভিন্ন উপ-সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, তুমিলিয়া এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে। তরুণ সমাজ দ্রুত মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

সমাবেশে যুবসমাজের পক্ষে বক্তব্য দেন স্থানীয় যুবক মো. বুলবুল দেওয়ান। তিনি বলেন, "বর্তমানে একটি দোকান থেকে চকলেট কেনার চেয়েও সহজে মাদক পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি এলাকায় মাদকের ছোবল পৌঁছে গেছে। সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দায়বদ্ধতা থেকেই আমরা এই আন্দোলন শুরু করেছি। গণস্বাক্ষর সংগ্রহ, সচেতনতামূলক প্রচারণা এবং গণবিক্ষোভের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।"

তিনি আরও অভিযোগ করেন, এই জনকল্যাণমূলক আন্দোলনে স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এতে আন্দোলনের নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যুবসমাজের এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফসার হোসেন বলেন, "যে উদ্যোগটি সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও জনপ্রতিনিধিদের আরও আগে নেওয়া উচিত ছিল, আজ তা তরুণরা বাস্তবায়ন করছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।"

এদিকে, প্রশাসনের বিরুদ্ধে ওঠা অসহযোগিতার অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি তার জানা রয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান 'জিরো টলারেন্স'। তিনি জানান, সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১০ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

ওসি আরও বলেন, "যুবসমাজের এই ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আইনগত ও প্রশাসনিক সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে তুমিলিয়াকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে। যুবসমাজের এই আন্দোলন ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

আত্রাই বার্তা

সোমবার, ০৬ জুলাই ২০২৬

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের গণজাগরণ, প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত