ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

 পরিবেশ দিবসের প্রতিপাদ্য “Climate Action”-কে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জমিতে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচিকে সফল করতে হবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।

উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা

আত্রাই বার্তা

সোমবার, ১৫ জুন ২০২৬

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত