ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬
আত্রাই বার্তা

চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালকের ছদ্মবেশে যাত্রীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা ইসরাত আহমেদ শোভা (২৭) গত ৫ জুন রাতে কাজ শেষে পঞ্চদোনা ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে একটি সিএনজিতে ওঠেন। গন্তব্যে যাওয়ার পথে কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিচালক ও তার সহযোগী যাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে জিম্মি করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা ইসরাত আহমেদ শোভার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, আংটি এবং ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে কালীগঞ্জ থানাধীন বাইশপাড়া মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রথমে সিএনজিচালক আরমান মিয়া (২৮)-কে নরসিংদীর পলাশ থানার অলিরটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মো. সায়েল (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেখানো মতে পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি, স্বর্ণের আংটি, কানের দুল এবং ভুক্তভোগীর আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের দ্রুত ও সফল অভিযানের ফলে অল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, যাত্রী পরিবহনের সময় অপরিচিত যানবাহনে ওঠার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

আত্রাই বার্তা

সোমবার, ০৮ জুন ২০২৬

চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত