ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

 পরিবেশ পরিচ্ছন্ন করি ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমলা হাসপাতালে 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জুন) সকালে ডিমলা উপজেলা হাসপাতাল চত্বরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির আঙিনা, ড্রেন, ঝোপঝাড় ও জমে থাকা পানির স্থানগুলো পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু বিস্তার রোধে জনগণকে সচেতন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,আর এমও ডাঃ রোকনুজ্জামান, ডাঃ মমিনুর রহমান (সনেট), ডাঃ আসাদুজ্জামান (আসাদ),ডাঃ রেবেকা সুলতানা খুশি, ডাঃ মোঃ সাইখুল ইসলাম,ডাঃ সানজিদা রহমান, ল্যাব টেকনিশিয়ান,আনন্দ নার্স, মেডিকেল স্টাব স্থানীয় সচেতন মহল,স্বেচ্ছাসেবী সংগঠন কর্মী, সংবাদকর্মী প্রমুখ। 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব তারা সবাই ডেঙ্গুমুক্ত ডিমলা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আত্রাই বার্তা

শনিবার, ০৬ জুন ২০২৬

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত