ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
আত্রাই বার্তা

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে বিরোধ, শশুরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি।

যশোরের কেশবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পাঁজিয়া গ্রামের মকবুল মোল্লার ছেলে মুরসালিন ও আড়ুয়া গ্রামের রাজীব গাজীর ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২ জুন) কেশবপুর থানায় এ জিডি দায়ের করেন উপজেলার পাঁজিয়া গ্রামের বাসিন্দা আমজাত হোসেনের ছেলে মো. আবু হেনা (২৩)

জিডিতে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের রাজিব গাজী নামের এক ব্যক্তির মেয়েকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুর পক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন রাত আনুমানিক ১২টার দিকে মুরসালিন ও রাজীব গাজীর গং তার বাড়িতে এসে তাকে ও পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিবাদীপক্ষ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। এ বিষয়ে কেশবপুর থানার ডিউটি অফিসার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আত্রাই বার্তা

বুধবার, ০৩ জুন ২০২৬

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে বিরোধ, শশুরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি।

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

যশোরের কেশবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পাঁজিয়া গ্রামের মকবুল মোল্লার ছেলে মুরসালিন ও আড়ুয়া গ্রামের রাজীব গাজীর ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২ জুন) কেশবপুর থানায় এ জিডি দায়ের করেন উপজেলার পাঁজিয়া গ্রামের বাসিন্দা আমজাত হোসেনের ছেলে মো. আবু হেনা (২৩)

জিডিতে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের রাজিব গাজী নামের এক ব্যক্তির মেয়েকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুর পক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন রাত আনুমানিক ১২টার দিকে মুরসালিন ও রাজীব গাজীর গং তার বাড়িতে এসে তাকে ও পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিবাদীপক্ষ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। এ বিষয়ে কেশবপুর থানার ডিউটি অফিসার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত