ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে অজ্ঞাত এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখে ও গলায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) ভোরে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির মুখের ডান পাশে বীভৎস আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এসব আলামত দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ। নিহতের পরনে ছিল জলপাই-সবুজ রঙের একটি টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে অজ্ঞাত এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখে ও গলায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) ভোরে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির মুখের ডান পাশে বীভৎস আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এসব আলামত দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ। নিহতের পরনে ছিল জলপাই-সবুজ রঙের একটি টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত