ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 ডিমলা থানা এলাকা হতে দিনাজপুর জেলা, পার্বতীপুর উপজেলার তাজনগড় গ্রামের ব্রাক এনজিও কর্মকর্তা মনোয়ার হোসেনের মেয়ে নিফতাহুল জান্নাত (মাইশা) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বাবুরহাট থানাপাড়া এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাইশা (১৬) ডিমলায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে মাইশা নিজ শয়নকক্ষে চলে যান। পরে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আত্রাই বার্তা

শনিবার, ২৩ মে ২০২৬

ডিমলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত