খুলনা কমার্স কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আযম খান সরকারি কমার্স কলেজ খুলনা ক্যাম্পাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) সকাল ১১ টায় ক্যাম্পাস মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আযম খান সরকারি কমার্স কলেজ খুলনার আহবায়ক শেখ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সদস্য আরফীন আজমীহ ইমন এর সঞ্চালনায় ক্যাম্পাস কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা-এর ২০২৬ সেশনের মজলিসে আমেলা কমিটি- সভাপতি শেখ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি শেখ শাহরিয়ার নাফিস, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আরফীন আজমীহ ইমন, প্রশিক্ষণ সম্পাদকঃ মোঃ জাবের হোসেন, দাওয়াহ সম্পাদক সানিউর রহমান শোভন, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ মুশফিকুর রহমান শ্রাবণ, প্রকাশনা ও দফতর সম্পাদক মোঃ মাহিবুল ইসলাম মাহিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ শাহিন আলম সানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোঃ ফাইয়াজ রোহান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ মোঃ মঈনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য- ফাহিম রিফাত অনুষ্ঠান শেষে ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মাহাদি হাসান মুন্না নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।