মাদ্রাসা থেকে কৌশলে বের করে নেওয়া ৭ বছরের শিশু উদ্ধার, থানায় হেফাজতে — খোঁজ চলছে পরিবারের
দিনাজপুরের খানসামা উপজেলার আরাজী জাহাঙ্গীরপুর গ্রামের প্রায় ৭-৮ বছর বয়সী এক শিশু কন্যাকে কৌশলে মাদ্রাসা থেকে বের করে নেওয়ার পর উদ্ধার করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত। সম্প্রতি এক অপরিচিত নারী শিশুটির বাবার অসুস্থতার কথা বলে তাকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরে খোঁজাখুঁজি শুরু হয় এবং শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
বর্তমানে শিশুটি দিনাজপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী ইসলামের হেফাজতে নিরাপদে রয়েছে।
শিশুটির পরিবারের সন্ধান পেতে পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে। কেউ যদি শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৩২০-১৩৬৩৯১ (ওসি, কোতোয়ালি থানা, দিনাজপুর)