ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

তেলের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল এক ব্যক্তির, খানসামায় মর্মান্তিক ঘটনা

দিনাজপুরের খানসামা উপজেলায় তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মো. মাসুদ রানা (প্রায় ৫০) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার চৌরঙ্গী এলাকায় অবস্থিত উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই পেট্রল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন ছিল। ওই লাইনে দাঁড়িয়ে ছিলেন মাসুদ রানা। দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খানসামা উপজেলার পাকের হাট এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল প্রায় ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত মাসুদ রানা নীলফামারী জেলার দারোয়ানী, সোনারায় সংলগ্ন সাটি পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

তেলের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল এক ব্যক্তির, খানসামায় মর্মান্তিক ঘটনা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মো. মাসুদ রানা (প্রায় ৫০) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার চৌরঙ্গী এলাকায় অবস্থিত উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই পেট্রল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন ছিল। ওই লাইনে দাঁড়িয়ে ছিলেন মাসুদ রানা। দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খানসামা উপজেলার পাকের হাট এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল প্রায় ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত মাসুদ রানা নীলফামারী জেলার দারোয়ানী, সোনারায় সংলগ্ন সাটি পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত