ঢাকা   রোববার, ২৬ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

হুমকি আর অবরোধে টলবে না ইরান

হুমকি আর অবরোধে টলবে না ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্ততাকারী পাকিস্তানকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও অবরোধে টলবে না তেহরান।রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান অঞ্চলে শান্তি ফেরাতে পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। একইসঙ্গে কূটনৈতিক উদ্যোগে ভূমিকার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।

যুদ্ধবিরতি ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি আলোচনা চলাকালীন এবং যুদ্ধবিরতি কার্যকরের সময় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক লঙ্ঘন ও চাপ প্রয়োগের সমালোচনা করেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের তথাকথিত সামুদ্রিক বিধিনিষেধ যুদ্ধবিরতির সমঝোতার স্পষ্ট লঙ্ঘন এবং তা জাতিসংঘ সনদের পরিপন্থী। এসব পদক্ষেপ ও হুমকিমূলক বক্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ বাড়িয়েছে।

জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন কোনো সংঘাত শুধু অঞ্চল নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

তিনি বলেন, পারস্য উপসাগরীয় উপকূলবর্তী দেশসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এসব দেশ সম্মিলিতভাবে কাজ করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাম্প্রতিক সময়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা সম্পর্কে ইরানি প্রেসিডেন্টকে অবহিত করেন এবং সংঘাত বন্ধ ও শান্তি উদ্যোগে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন।

আত্রাই বার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

হুমকি আর অবরোধে টলবে না ইরান

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত