ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক খুনি ও এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ও বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে প্রায় ১৫ বছর ধরে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে।

এদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে উপজেলার বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে মো. রনি মোড়ল (২৩)কে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতার করতে তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এবং সফলভাবে তাকে আটক করে। এছাড়া অপর আসামির বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক খুনি ও এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ও বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে প্রায় ১৫ বছর ধরে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে।

এদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে উপজেলার বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে মো. রনি মোড়ল (২৩)কে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতার করতে তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এবং সফলভাবে তাকে আটক করে। এছাড়া অপর আসামির বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত