ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

খানসামার পাঁচপীর বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হয়ে গেল ৫ দোকান

দিনাজপুরের খানসামা উপজেলার পাঁচপীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে তিনটি কীটনাশকের দোকান, একটি মুদিখানা এবং একটি সিমেন্টের দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে খানসামা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের কীটনাশকের দোকান, চকরামপুর গ্রামের মানিক চন্দ্র রায়ের দোকান এবং যত্রীশ রায়ের মুদিখানার দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ডাঙ্গাপাড়া গ্রামের মো. মিন্টু ইসলামের সিমেন্ট ও কীটনাশকের দোকান আংশিকভাবে পুড়ে গিয়ে বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেন, তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। হঠাৎ এমন ঘটনায় অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, বাজার এলাকায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার না থাকায় এমন দুর্ঘটনা বড় আকার ধারণ করেছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আত্রাই বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খানসামার পাঁচপীর বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হয়ে গেল ৫ দোকান

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত