ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

মোড়েলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গড়ে উঠল ‘শ্রী শ্রী গুরুচাঁদ বিদ্যাপীঠ’

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষিখালী গ্রামে কোমলমতি শিশুদের সনাতন ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে যাত্রা শুরু করেছে ‘শ্রী শ্রী গুরুচাঁদ বিদ্যাপীঠ’। স্থানীয় উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ইতোমধ্যে পাঠদান কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, লক্ষিখালীর বাসিন্দা দেব দুলাল ঢালীর উদ্যোগে এবং কয়েকজন তরুণের সহযোগিতায় বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়। সীমিত আয়ের মধ্যেও তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন।

উদ্যোক্তা দেব দুলাল ঢালী বলেন, বর্তমান সময়ে অনেক শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই ঘাটতি পূরণে গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে সামনে রেখে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মূল অনুপ্রেরণা গুরুচাঁদ ঠাকুরের বাণী—

“ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করিস ভিক্ষা”।

বর্তমানে এখানে শিশুদের বিনামূল্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে বই সরবরাহ করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।

বিদ্যাপীঠটি লক্ষিখালী লোকিকালী সার্বজনীন কালী মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত। উদ্যোক্তারা এর উন্নয়ন ও সম্প্রসারণে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মোড়েলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গড়ে উঠল ‘শ্রী শ্রী গুরুচাঁদ বিদ্যাপীঠ’

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষিখালী গ্রামে কোমলমতি শিশুদের সনাতন ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে যাত্রা শুরু করেছে ‘শ্রী শ্রী গুরুচাঁদ বিদ্যাপীঠ’। স্থানীয় উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ইতোমধ্যে পাঠদান কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, লক্ষিখালীর বাসিন্দা দেব দুলাল ঢালীর উদ্যোগে এবং কয়েকজন তরুণের সহযোগিতায় বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়। সীমিত আয়ের মধ্যেও তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন।

উদ্যোক্তা দেব দুলাল ঢালী বলেন, বর্তমান সময়ে অনেক শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই ঘাটতি পূরণে গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে সামনে রেখে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মূল অনুপ্রেরণা গুরুচাঁদ ঠাকুরের বাণী—

“ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করিস ভিক্ষা”।

বর্তমানে এখানে শিশুদের বিনামূল্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে বই সরবরাহ করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।

বিদ্যাপীঠটি লক্ষিখালী লোকিকালী সার্বজনীন কালী মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত। উদ্যোক্তারা এর উন্নয়ন ও সম্প্রসারণে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত