ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আত্রাই বার্তা

জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন দেশের জাদুশিল্পীরা। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়। 

সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, জুয়েল আইচ কেবল একজন শিল্পী নন বরং তিনি বাংলাদেশের এক অনন্য সম্পদ যার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাদুশিল্পীদের মতে, তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না। 

বক্তারা বলেন, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন এবং তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন দেশের জাদুশিল্পীরা। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়। 

সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, জুয়েল আইচ কেবল একজন শিল্পী নন বরং তিনি বাংলাদেশের এক অনন্য সম্পদ যার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাদুশিল্পীদের মতে, তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না। 

বক্তারা বলেন, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন এবং তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত