ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
আত্রাই বার্তা

জামায়াতের সঙ্গে ৯০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৫ শিশু-কিশোরকে সাইকেল উপহার

শিশু কিশোরদের নামাজমুখী করার লক্ষ্যে বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ৯০ দিন জামা'তের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বাইসাইকেল পুরস্কারের ঘোষণা প্রদান করা হয়।এ যেন এক ব্যতিক্রমধর্মী আয়োজন। এতে বেশকিছু শিশু কিশোর অংশ নিলেও ১৫ জন শিশু কিশোর জয় লাভ করে। তাদের পুরষ্কৃত করার জন্য ১৮ই আগস্ট শুক্রবার বাদ জুম্মা পাঁচপাইকা কেন্দ্রীয় জামে মসজিদে

আলোচনা সভা ও নামাজ আদায় কারী শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম এর ব্যবস্থাপনায়

উক্ত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলার

সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম,আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা

কমিটির সদস্য মাওলানা ইউনুস আলী।আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ মোজাফফর

রহমান, শাহাদাত হোসেন, লিটন মিয়া, আলামিন, আব্দুল হাই বাদশা সহ স্থানীয়

মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।

আলোর সন্ধানী সমাজকল্যাণ পরিষদ এর ব্যতিক্রমধর্মী এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আত্রাই বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

জামায়াতের সঙ্গে ৯০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৫ শিশু-কিশোরকে সাইকেল উপহার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৩

featured Image

শিশু কিশোরদের নামাজমুখী করার লক্ষ্যে বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ৯০ দিন জামা'তের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বাইসাইকেল পুরস্কারের ঘোষণা প্রদান করা হয়।এ যেন এক ব্যতিক্রমধর্মী আয়োজন। এতে বেশকিছু শিশু কিশোর অংশ নিলেও ১৫ জন শিশু কিশোর জয় লাভ করে। তাদের পুরষ্কৃত করার জন্য ১৮ই আগস্ট শুক্রবার বাদ জুম্মা পাঁচপাইকা কেন্দ্রীয় জামে মসজিদে

আলোচনা সভা ও নামাজ আদায় কারী শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম এর ব্যবস্থাপনায়

উক্ত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলার

সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম,আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা

কমিটির সদস্য মাওলানা ইউনুস আলী।আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ মোজাফফর

রহমান, শাহাদাত হোসেন, লিটন মিয়া, আলামিন, আব্দুল হাই বাদশা সহ স্থানীয়

মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।

আলোর সন্ধানী সমাজকল্যাণ পরিষদ এর ব্যতিক্রমধর্মী এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত