ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
আত্রাই বার্তা

বীরগঞ্জে ধানক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বীরগঞ্জে ধানক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ২১ ঘন্টার পর আদিল আহনাফ নামের আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ি গ্রামে এক ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু আদিল বগুড়ার কোতয়ালী থানার দক্ষিণপাড়ার কামরুল হাসানের ছেলে। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ওই গ্রামে শিশুটির নানা আজিবর মাস্টারের বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে নানার বাড়ি থেকে একটু দূরে ধানক্ষেতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, খবর পাওয়া মাত্রই নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আত্রাই বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

বীরগঞ্জে ধানক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২২

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ২১ ঘন্টার পর আদিল আহনাফ নামের আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ি গ্রামে এক ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু আদিল বগুড়ার কোতয়ালী থানার দক্ষিণপাড়ার কামরুল হাসানের ছেলে। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ওই গ্রামে শিশুটির নানা আজিবর মাস্টারের বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে নানার বাড়ি থেকে একটু দূরে ধানক্ষেতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, খবর পাওয়া মাত্রই নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত